Back to Updates

আধার পোর্টালে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে DBT লিঙ্ক স্ট্যাটাস চেক করার পদ্ধতি

Published on March 13, 2026

Cover Image

আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি Direct Benefit Transfer (DBT)-এর জন্য যুক্ত আছে, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে সরকারি ভর্তুকি (যেমন—লক্ষ্মীর ভাণ্ডার, পিএম কিষাণ বা গ্যাসের ভর্তুকি) আপনার কোন অ্যাকাউন্টে জমা হবে।

অনুসরণযোগ্য ধাপসমূহ:

  1. পোর্টালে প্রবেশ করুন: প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যান।

  2. লগ-ইন করুন: হোমপেজে থাকা ‘Login’ বাটনে ক্লিক করুন। আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা (Captcha) কোডটি লিখে 'Send OTP'-তে ক্লিক করুন।

  3. OTP যাচাই: আপনার আধারের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার ওটিপি (OTP) আসবে। সেটি লিখে লগ-ইন প্রক্রিয়া সম্পন্ন করুন।

  4. পরিষেবা নির্বাচন: লগ-ইন করার পর ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Bank Seeding Status’ লেখা অপশনটিতে ক্লিক করুন।

  5. স্ট্যাটাস দেখুন: স্ক্রিনে আপনার আধার নম্বর (আংশিক), ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং স্ট্যাটাস 'Active' কি না তা দেখতে পাবেন। এছাড়া কত তারিখে এটি আপডেট হয়েছে সেটিও জানতে পারবেন।

মনে রাখার মতো কিছু জরুরি তথ্য:

  • মোবাইল লিঙ্ক: এই পদ্ধতিটি ব্যবহারের জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

  • সক্রিয় স্ট্যাটাস: যদি আপনার স্ট্যাটাস 'Inactive' দেখায়, তবে আপনাকে আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্কেঅথবা ডিমুডি ডট নেট-এ গিয়ে পুনরায় আধার সিডিং বা কেওয়াইসি (KYC) জমা দিতে হবে।

  • একক অ্যাকাউন্ট: এনপিসিআই (NPCI) ম্যাপার অনুযায়ী ডিবিটি-র জন্য শুধুমাত্র একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সক্রিয় থাকতে পারে।